• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম


তালামীযে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

আপডেট টাইম: September 13, 2025 4:43 pm



মৌলভীবাজারে প্রবল বর্ষণ উপেক্ষা করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহিমান্বিত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ ‘মোবারক র‌্যালি’ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

রসুলুল্লাহ (সা.)-এর প্রশংসামূলক শ্লোক খচিত পতাকা, ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হাজারো মুসল্লি, ছাত্র-জনতা ও নবীপ্রেমিক জনতা র‌্যালিতে অংশগ্রহণ করেন। সকাল ১১টার পর থেকে মৌলভীবাজারে প্রবল বৃষ্টি শুরু হলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী র‌্যালি শুরু হয়।

অতিবৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে নবীপ্রেমিক জনতার ঢল নেমে আসে শহরের রাস্তায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি একসময় ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।

পরে র‌্যালিটি মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে এসে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে

শেষ হয়।