

দলীয় নীতি ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ তথ্যসূত্র বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তাদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
