• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম


নবীগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ

আপডেট টাইম: March 12, 2025 12:26 am




নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার স্থানীয় বালিদ্বারা বাজারে পাহাড়সহ বিভিন্ন স্থান অবৈধভাবে মাটিকাটাসহ সারাদেশে নৈরাজ্য আইন শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজদের দৌড়াত্বের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে দিনারপুর পরগনার ছাত্রসমাজের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ঐ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করে স্থানীয় ছাত্রজনতা।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনকে উদ্দেশ্য করে ভুমিকেখোদের বিরুদ্বে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক পলাশ মাহমুদ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি জাহিদ হাসান, নাগরিক পার্টির প্রতিনিধি সদস্য আলাউর রহমান বামসি, দেওয়ান রুহান গাজি, আরিফ আহমেদ প্রমূখ।

এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জুলাই আগষ্ট বিপ্লবে জড়িত ছাত্র-জনতাসহ এলাকার সর্বস্তরের জন সাধারণের একাংশ।