• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


নবীগঞ্জে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

আপডেট টাইম: October 29, 2024 11:40 pm




নবীগঞ্জ উপজেলাধীন পানিউমদার লালটিলা এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।

জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে নবীগঞ্জ উপজেলাধীন পানিউমদার লালটিলা এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি অবস্থান করছে।

তাৎক্ষণিক জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সাজেদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক ফনী ভূষন রায়ের নেতৃত্বে গঠিত রেইডিং টিম নিয়ে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার লালটিলা এলাকার মৃত মাজত উল্লার পুত্র আনোয়ার হোসেন (৪৬) কে আটক করেন তারা।

এ বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক ফনী ভূষন রায় গণমাধ্যমকে জানান- তিনি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

ক্রিয়েটিভ নিউজ/ ফাহাদ