• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম


নারী শিক্ষায় নতুন নেতৃত্ব, বুল্লা সিংহগ্রাম বালিকা বিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি

আপডেট টাইম: July 9, 2026 9:53 pm




পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ): 

হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ফজলে রাব্বি। তাঁর এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে নতুন গতি আসবে।

ফজলে রাব্বি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন লাখাই প্রেস ক্লাবের সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ। একই সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি এবং লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদসহ স্থানীয় সাংবাদিক নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় পারভেজ হাসান বলেন, ফজলে রাব্বির মতো একজন সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা পাবে। তাঁর দূরদর্শী পরিকল্পনা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া লাখাই উপজেলা প্রেস ক্লাব, লাখাই প্রেস ক্লাব এবং ফজলে রাব্বির বন্ধু মহলের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং নারী শিক্ষার বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ফজলে রাব্বি বর্তমানে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য, ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, লাখাই উপজেলা বিএনপির সদস্য এবং লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা তাঁর সফল দায়িত্ব পালন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন।