• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম


পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে মৌলভীবাজারে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম: August 28, 2026 7:39 pm




পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে মৌলভীবাজারে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) মৌলভীবাজার পৌরসভা হলরুমে এইচ এন ফাউন্ডেশন, রাঙ্গুনিয়া, মোহাম্মদপুর, মৌলভীবাজার-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে মোঃ নুরুল ইসলাম রাকিব সভাপতিত্ব করেন এবং ফয়েজ আহমেদ সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, মোঃ শাহিন, মুফতি হিফজুর রহমান ফুয়াদ, সৈয়দ মাজদুদ আহমদ রাফি, পীরজাদা শাহ গাউসুল আজম শাকি, তারেক আহমদসহ আরও অনেকে।

 

বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর দেখানো পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টিতে এ ধরনের কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শফি চৌধুরীসহ আরও অনেকে।

 

আলোচনা ও সাংস্কৃতিক পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:

মোফাজ্জল, হুসাইন আহমদ চৌধুরী, মো: শরিফুল ইসলাম, নাদিরা ইসলাম, মাইমা জান্নাত, তানিসা আক্তার৷

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।