• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম


প্রতিবেদন কেউ পড়ে না – জাতিসংঘ

আপডেট টাইম: August 10, 2025 10:16 am



জাতিসংঘের দক্ষতা বৃদ্ধি ও খরচ কমানোর লক্ষ্যে তৈরি এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য—সংস্থার বিপুল সংখ্যক রিপোর্ট খুব কম পড়া হয়।

শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিভিন্ন দেশের প্রতিনিধিদের এই প্রতিবেদন সম্পর্কে অবহিত করেন। ‘ইউএন৮০ সংস্কার টাস্কফোর্স’ জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন সংস্থার প্রদত্ত হাজার হাজার আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে।

গুতেরেস জানান, গত বছর ২৪০টি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ ২৭ হাজার মিটিং আয়োজন করেছে এবং সেক্রেটারিয়েট তৈরি করেছে ১ হাজার ১০০ রিপোর্ট—যা ১৯৯০ সালের তুলনায় ২০% বেশি।

তিনি বলেন, “বিপুল সংখ্যক বৈঠক ও রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ভেঙে পড়ার পথে ঠেলে দিচ্ছে। অনেক রিপোর্টই তেমন পড়া হয় না। শীর্ষ ৫ শতাংশ রিপোর্ট ৫ হাজার ৫০০ বারের বেশি ডাউনলোড হয়, কিন্তু প্রতি পাঁচটির মধ্যে একটি রিপোর্টের ডাউনলোড সংখ্যা ১ হাজারের নিচে। আর ডাউনলোড মানেই পড়া নয়।”

টানা সপ্তম বছরের মতো আর্থিক সংকটে থাকা জাতিসংঘ চলতি বছরের মার্চে ‘ইউ৮০ টাস্কফোর্স’ চালু করে। এর অন্যতম কারণ—১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই সময়মতো এবং পুরোপুরি চাঁদা পরিশোধ করে না।