• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম


বর্ণাঢ্য মিছিল নিয়ে শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা

আপডেট টাইম: June 22, 2024 5:23 pm




সুবিশাল জাতীয় পতাকা ঘিরে নেতা-কর্মীরা হাঁটছেন। তাঁদের পেছনে আওয়ামী লীগের দলীয় পতাকা নিয়ে আরেক দল নেতা-কর্মী। মাথায় লাল-সবুজ রঙের টুপি। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে তাঁরা আনন্দ-উল্লাস করছেন। বর্ণাঢ্য মিছিল নিয়ে জড়ো হচ্ছেন রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সামনে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে আজ শুক্রবার আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রার। বেলা আড়াইটা থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সামনে ট্রাকের ওপর বানানো হয়েছে মঞ্চ। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন।