

মৌলভীবাজার প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করায় মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ যোহর মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাদামপুর (বাহাদুরপুর) কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ শাহাবুদ্দিন আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মন্নান, ইউনিয়ন বিএনপি নেতা কয়েছ মিয়া, সাজন মিয়া, আক্কাস মিয়া, যুবদল নেতা লায়েক মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হামিদ, শেখ মোহনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ শেষে বিশেষ মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা -এর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান -এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানান, নির্বাচনে প্রাপ্ত জনসমর্থনকে জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখছে বিএনপি। তাই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় ন্যায়নীতি ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকেই এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
