• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

আপডেট টাইম: November 4, 2024 4:56 pm




বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে ডিএমপি উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ রবিবার মধ্যরাতে ভাটারা থানা এলাকা থেকে তাপসকেগ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে । আদালতে তোলার পর তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হবে।

 

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে মামলা দায়ের করেন।

 

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আতœগোপনে চলে যান তাপস। কয়েকবার জায়গা পাল্টিয়ে তিনি গুলশানে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

 

এর আগে গত ৫ আগস্ট রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার ভবনে হামলা চালানো হয়। চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকার সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।