• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম


মহাসড়কের পাশে ৯ টি মরদেহের সন্ধান: ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বিষয়ে যা জানা গেলো

আপডেট টাইম: February 24, 2025 7:40 pm



সাসেক ঢাকা-সিলেট করিডোর মহাসড়ক উন্নয়নের ৬ লেনে উন্নীতের কাজ চলছে।  এই কাজ করতে গিয়ে মহাসড়কের গ্রামশেরপুর এলাকায় মাটির নিচে নয়টি মরদেহ পাওয়া গেছে, এমন দাবি করে একটি ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে খোঁজ নিয়ে সরজমিনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গিয়ে জানা যায়, শ্রীহট্ট ইকোনমিক জোনের পার্শ্ববর্তী কবরস্থানে ও পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজের মাটি কাটার কাজ চলছিলো। এক্সভেটর দিয়ে মাটি কাটার সময় কবরস্থানে ৯টি মৃতদেহের কঙ্কাল পাওয়া যায়।

পরে শনিবার বিকেলেই স্থানীয়রা কাফনের কাপড় মুড়িয়ে পার্শ্ববর্তী কবরস্থানে হাড়গোড়গুলো কবর দেন।

স্থানীয় সাংবাদিক আব্দুস সামাদ আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি সঠিক নয়। এ মহাসড়কের ছয় লেনের রাস্তার কাজ করার সময় মাটি কুড়তে পাশে কবরস্থান থাকায় মৃত ব্যক্তিদের কঙ্কাল পাওয়া যায়। একপর্যায়ে স্থানীয়রা নতুন কাফনের কাপড় দিয়ে পার্শ্ববর্তী কবরস্থানে রাখা হয়।

এ প্রসেঙ্গ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন-মহাসড়কে ছয় লেনের মাটি কাটার কাজ করার সময় মৃত ব্যক্তিদের হাড়গোড় পাওয়া গেছে যা পার্শ্ববর্তী কবরস্থানের পুনরায় কবর দেওয়া হয়। যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওটি সঠিক নয়।