

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান সম্প্রতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মান্নান সাহেবের বাড়িতে সৌজন্য সাক্ষাতে গিয়ে মিষ্টিমুখ করান।
ভোটের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও হৃদ্যতার সম্পর্ক যে অটুট থাকে—এই দৃশ্য তারই উজ্জ্বল প্রমাণ। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান যে রাজনীতির অন্যতম সৌন্দর্য, সেটিই আবারও সামনে এসেছে রাজনগরের এই ঘটনায়।
স্থানীয়দের মতে, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক

সংস্কৃতিকে ইতিবাচক বার্তা দেয় এবং সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির অনুভূতি জাগ্রত করে। নির্বাচন-পরবর্তী সময়েও সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার এই উদ্যোগকে অনেকে প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
মৌলভীবাজারের রাজনীতিতে এমন ইতিবাচক চর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

