

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার পলাতক আসামী আতাউর রহমান (৪৬) কে গ্রেফতার করেছে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা । গতকাল শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল শহরের রেলক্রসিং থেকে গ্রেফতার করা হয়।
অভিযোগ ওঠেছে গ্রেফতারকৃত ব্যক্তি মডেল থানা পুলিশ হেফাজতে আসার পর আইন লঙন করে ফেসবুক লাইভে এসে রাজনগরের কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গ্রেফতার হওয়া চেয়ারম্যান মৌলভীবাজার-৩ আসনের সাবেক সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের ছোট ভাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। পতনের ঘটনায় ৪-৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় কয়েকটি মামলা দায়ের হয়। এই সব মামলার ২-৩টিতে আসামী রয়েছেন কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। এ সব মামলার পলাতক আসামী হিসেবে মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানির সদস্যরা স্থানীয় রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব’র কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে শনিবার সকাল ১০টার দিওেক হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশের কাছে হস্তান্তরে পর ওইদিন দুপুর ১২টার দিকে মোবাইলে ফেসবুক লাইভে অংশগ্রহণ করে কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়ে সালাম দিয়ে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় উপস্থিত ছিলাম না।
মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান চেয়ারম্যান আতাউরকে আদালতে পাঠানোর সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ হেফাজতে এসে ফেসবুক লাইভে কথা বলা সম্পর্কে কোন কিছু আমার জানা নেই। সুযোগ নেই।
উল্লেখ্য গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
