• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম


মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ১

আপডেট টাইম: April 20, 2025 10:20 pm




মৌলভীবাজার সদর থানা শেরপুর পুলিশ ফাড়ি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার বাদে ফতেপুর নিজ বাড়ি হইতে আটক করা হয় তাকে আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।

মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাড়ি অফিসার ইনচার্জ শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়া বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।