• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম


মৌলভীবাজারে পবিবেশ ও শব্দ দূষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম: September 25, 2024 6:48 am




মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল গ্রামে ১২ বছর ধরে গড়ে ওঠেছে মুরগী, ডিম ও বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লি.। এ কোম্পানির বর্জ্বের অব্যবস্থাপনা ও জেনারেটরের বিকট আওয়াজে শব্দদূষণের প্রতিবাদে স্থানীয় ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ওই শিল্প প্রতিষ্ঠানের অদূরে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আমতৈল এলাকার ভুক্তভোগী মানুষের অভিযোগে জানা যায়, এক যুগ আগে সিপি বাংলাদেশ নামে একটি বিদেশী কোমাপানি ৩০-৩৫ বিঘা জমি ভাড়া নিয়ে মুরগী, ডিম ও বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তুলে।

শুরুতে জেনারেটরের শব্দ কিংবা বর্জ্যের অব্যবস্থাপনা মানুষের ব্যাঘাত সৃষ্টি করেনি। গত কয়েক বছর ধরে জেনারেটরের বিকট আওয়াজে শব্দদূষণে স্কুল-মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনার ময়লা পানি আশপাশ জমিতে নির্গত হয়ে ফসলহানি এবং পরিবেশ দূষণ করছে। এছাড়া মুরগীর বিষ্টার গ্যাস বাতাসে মিশ্রণের নেতিবাচক প্রভাবে এলাকার মানুষ বিভিন্ন ধরণের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন।

সিপি কোম্পানি কর্তৃপক্ষের কার্যকলাপে অতীষ্ট হয়ে এর প্রতিবাদে আমতৈল এলাকার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন রুহেল মিয়া, খোকন মিয়া, লালন মিয়া, মখলিছ মিয়া প্রমুখ।

সিপি কোম্পানি বাংলাদেশ লি. এর ব্যবস্থাপক অপূর্ব মল্লিক মোবাইল ফোনে জানান পরিবেশ অধিদপ্তর, স্থানীয় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরের অনুমতি ও নীতিমালা অনুসরণ করে কোম্পানির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান কোম্পানির নির্ধারিত এলাকার বাইরে বর্জ্ব্য যাওয়ার সুযোগ নেই।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন দীঘ ১২ বছর ধরে যেখানে জেনারেটর ছিল আজও সেখানে আছে। এখন হঠাৎ করে শব্দদূষণের অভিযোগ কেন ওঠানো হয়েছে বোধগম্য নয়।