

মৌলভীবাজার, ১৭ জুন ২০২৬: নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তারেক রহমান।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ১৯টি ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া তাদের সন্তানদের শিক্ষার প্রসারে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে আম ও নিমগাছের দুটি স্মারক চারা রোপণ করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। পরে সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

দুপুরে শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেন। এ উদ্যোগকে সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
