• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


মৌলভীবাজারে বিএনপির জনসভা ঘিরে প্রস্তুতি জোরদার: মাঠ পরিদর্শনে শীর্ষ নেতারা

আপডেট টাইম: January 19, 2026 7:55 pm




নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মৌলভীবাজারে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভা সফল করতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জনসভাস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, স্বাগত কিশোর দাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।

জনসভা পরিদর্শনকালে আরও ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ জনসভার মঞ্চ, দর্শক সারি, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নেতারা বলেন, মৌলভীবাজারের মানুষ তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ এবং আসন্ন জনসভা হবে জনসমুদ্রে রূপ নেওয়া একটি ঐতিহাসিক সমাবেশ।