• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম


মৌলভীবাজারে মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মামুন গ্রেফতার

আপডেট টাইম: December 4, 2024 8:51 pm




মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খলিলপুর ইউপির হলিমপুর এলাকা থেকে ঐ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় এক আসামী হলিমপুর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক খবর পেয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ  এসআই শিপু কুমার দাস সহ সঙ্গীয় একদল পুলিশ ফোর্স ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে- মৌলভীবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি ও ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলপুর ইউপিধীন হলিমপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (৫৫) গ্রেফতার করে পুলিশ।

সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস গ্রেফতারের সত্যতা নিশ্চি করে বলেন- গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল মামুনকে বর্তমানে সদর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।