• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম


মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতা মান্না গ্রেফতার

আপডেট টাইম: September 24, 2024 2:34 pm




মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।