• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম


মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ, ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

আপডেট টাইম: February 2, 2026 5:45 pm



মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার, সরকার বাজার, গোরারাই বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের পক্ষে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। এ সময় তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, লিটন মিয়া, শহীদ আহমেদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা সদস্য শেখ জুয়েল, সেজিম আহমেদ, সজলু তালুকদার, মহসিন মিয়া, শেখ মহসিন, শেখ সিরাজ, শেপু মিয়া, সাদিক আহমেদ, মুন্না আহমেদ, কুতুব আহমেদ, হৃদয় আহমেদ, রুমান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং ভোটারদের সচেতন করতে ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।