• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম


মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

আপডেট টাইম: October 14, 2025 12:45 pm



১৪ অক্টোবর মঙ্গলবার: মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে নিয়মিত বাস সার্ভিস চালু হয়েছে। শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, কলেজ কর্তৃপক্ষ প্রস্তুতিমূলকভাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি দ্বিতল বাস চালু করেছে।

বাসটি নিম্নোক্ত সময় ও রুটে চলাচল করবে:

🚌 রবি ও সোমবার সকাল ৮:০০ ঘটিকায়
👉 কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস পর্যন্ত।

🚌 মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল ৮:০০ ঘটিকায়
👉 শেরপুর থেকে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড হয়ে
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস পর্যন্ত।

🎓 ফেরার সময়:
প্রতিদিন দুপুর ১:১০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে।

বিশেষ নির্দেশনা:
শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেসকোড পরিধান করে বাসে যাতায়াত করতে হবে। বাস চলাচলের সময়সূচি পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

👉 এই উদ্যোগের মাধ্যমে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াত এখন আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হলো।