• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম


রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি যাত্রা

আপডেট টাইম: June 22, 2024 5:25 pm




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার বিকেলে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বেলা ২টা ৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

স্থানীয় সময় বিকেল ৪টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিমানটির। ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।