• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম


শেরপুরে বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম: December 19, 2024 8:34 pm




মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে খলিলপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর রয়েল মার্কেট প্রাঁঙ্গনে ঐ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খলিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এমদাদ মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মৌলভীবাজার সদর উপজেলার বিএনপি নেতা শেখ শাহাবুদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা কর্নেল আহমেদ, এস আলম,কয়েছ আহমদ, আব্দুল মন্নান,ফারুক মিয়া,লাল মিয়া,রুহেল মিয়া,আব্দুল লতিফ,আব্দুস সামাদ,ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল হামিদ পিলু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়াহিদ,জেলা ছাত্রদল নেতা ইকবাল মিয়া,সদর উপজেলা যুবদল নেতা সুমন মিয়া,মুদরত আহমদ,জেলা যুবদল নেতা শেখ শাহাজান মিয়া,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমদ, স্বেস্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়াহিদ, মুজিবুর রহমান ইউনিয়ন ছাত্রদল নেতা সাজন আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাবলী স্মরণ করে বলেন- ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালী বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর। এ বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।  বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করা হয়েছে। এ স্বাধীনতাও আমাদেরকে রক্ষা করতে হবে। শেষে মোনাজাতের মাধ্যমে আলোচনায় ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।