

মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩০) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইকবাল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছে পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন- এসআই (নিঃ) শিপু কুমার দাস। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) সফিক মিয়া, এএসআই (নিঃ) সোহাগ মিয়া ও কনস্টেবল মামুনুর রশিদ।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- আটক ইকবাল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির নাছিমপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
