• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম


শেরপুর বাজারে এক রাতে দুই মোবাইলের দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট টাইম: August 23, 2026 4:57 pm




মোঃ ফাহাদ আহমদ:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে এক রাতে দুটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত রাতে আল-সৈয়দ শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘গ্যাজেট জোন’ থেকে প্রায় ৬০টি মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে রয়েল মার্কেটের একটি ভিভো শোরুমেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দোকানের ভেতরে চুরির দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দোকানে ঢুকে মোবাইল রাখার শোকেসে হাত দেন।

খবর পেয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের এবং সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

এক রাতে পরপর দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় শেরপুর বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি, বাজারে রাতের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।