• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম


শেরপুর হাইওয়ে থানার আঙিনায় সবুজের উদ্যোগ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আপডেট টাইম: October 27, 2026 5:09 pm




মোঃ ফাহাদ আহমদ :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন শেরপুর হাইওয়ে থানা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে থানা ভবনের আঙিনায় আম, পেয়ারা, লেবু, কাঁঠাল, বিলিম্বি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে আয়োজিত এ উদ্যোগে নেতৃত্ব দেন শেরপুর হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। এ সময় থানার আঙিনায় বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম, নায়েক মোঃ লোকমান মিয়া, পুলিশ সদস্য সুজন মিয়া, হানিফ মোড়ল, সনাতন দেব, মোঃ রাকিবুল ইসলাম সহ আরও অনেকেই।

জানা যায়- বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার বার্তা তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য। থানা প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।