• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম


‘সবুজে সাজাই বাংলাদেশ’ : মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট টাইম: August 19, 2025 8:46 pm



“সবুজে সাজাই বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রকৃতি ও জীবন ক্লাব, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ১২শ বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। আয়োজকদের মতে, শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো গাছের সঠিক যত্ন নেওয়াও এ কর্মসূচির মূল অংশ।

শুরুতে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে কবি মুজাহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও চ্যানেল আই মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালাম, মৌলভীবাজারের ডেপুটি ফরেস্ট অফিসার আবুল কালাম, সিলেট বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলালিংকের জেলা এরিয়া ম্যানেজার চৌধুরী নাহিয়ান বিন ফয়সাল, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর মো. সেলিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান, কবি ইয়াসিন সেলিম ও সাংস্কৃতিক কর্মী এমএস আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, সমকাল প্রতিনিধি নুরুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক রিপন মিয়া, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বক্তারা গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে নিয়মিত এ ধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়- “শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছের যত্ন নেওয়াও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হবে।”