

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫০ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামির হলেন- আল আমিন (৩০)। তিনি ফতেপুর এলাকার গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সাথে জড়িত। উদ্ধারকৃত টাকাও মাদক বিক্রির বলে সে জানায়।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
