• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম


সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম: August 9, 2025 4:14 pm




গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং মৌল: ০৩৮)।
আজ শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।

এসময় নিহত তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।