• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে বাহারমর্দনে মিলাদ ও দোয়া

আপডেট টাইম: September 5, 2026 6:01 pm



ডেস্ক রিপোর্ট: 

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাহারমর্দন গ্রামে তাঁর নিজ বাড়িতে স্মৃতি পরিষদ ও পরিবারের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে কোরআন খতমের পর এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

এ ছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামেই এম সাইফুর রহমানের পারিবারিক বাড়ি ও সমাধি। প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে সেখানে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।