

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ঐ কমিটির অনুমোদন দেন।
এতে পূর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি, মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে সিলেট জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাজ্জাদুর রহমান।
তিনি বলেন দীর্ঘ দিন আওয়ামী লীগের নির্যাতন, নীপিড়নে আমরা অতিষ্ঠিত ছিলাম। মামলা হামলা ভয়ে রাতে বাড়ীতে ঘুমাতে পারিনি।
এখন সুদিন এসেছে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিত সহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
