• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম


সেনা অভিযানে ইয়াবা-গাঁজা সহ ৫ জন গ্রেফতার

আপডেট টাইম: August 12, 2025 6:48 pm




হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত দেড়টা পর্যন্ত ৬ বীরের ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ও ৩নং উত্তর পূর্ব ইউনিয়নের জাতি কর্ণপাড়া ও আমির হানি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৭৯ পিস ইয়াবা, ৩টি ইয়াবা কন্ট্রোলার, ৮শ গ্রাম গাঁজা, ৪টি কলকি, ৪ পিস ফুয়েল পেপার, ৪টি মোবাইল ফোন, একটি দেশি দা ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ১. মো. সোহাগ মিয়া (২৮), পিতা হাবিবুর রহমান, গ্রাম জাতি কর্ণপাড়া। ২. মো. জুয়েল মিয়া, পিতা নুরুল ইসলাম, গ্রাম পাঠানতুলা। ৩. শান্ত শাহিন, পিতা জামির হোসেন। ৪. মো. আফজাল মিয়া (৪০), পিতা ইউনুস আলী
৫. মো. সাজ্জাত মিয়া (৪৫), পিতা মৃত আব্দুল হাই, গ্রাম গরিব হোসেন মহল্লা।

স্থানীয়রা জানান, এসব মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও নারী ব্যবসায় জড়িত। কেউ প্রতিবাদ করলে হত্যার হুমকি দেওয়া হতো, ফলে অনেকে মুখ বন্ধ রাখতে বাধ্য হন।

উদ্ধারকৃত মাদক ও আসামিদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার এসআই জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আজ হবিগঞ্জ আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানা গেছে।