• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম


সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম: November 2, 2024 10:56 pm




মৌলভীবাজারে ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সদর উপজেলার সামাজিক সংগঠান “সোনার বাংলা আদর্শ ক্লাব” এর উদ্যোগে সাধুহাটি এ.বি. উচ্চ বিদ্যালয় ও সাধুহাটি ফজলুল হাসান ক্যাডেট মাদ্রাসায় ঐ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হওয়া ঐ পরীক্ষায় ৩য় শ্রেণি হইতে ৮ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

 

পরীক্ষাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন- জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রশাসক রাজস্ব শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী প্রমুখ।

সোনার বাংলা আদর্শ ক্লাবের পৃষ্ঠপোষকতায় পরীক্ষাকালীন সময়ে উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়া, সহ-সভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ টিপু,সহ-সম্পাদক পবলু মিয়া, মামুনুর রশিদ মাছুম, সাংগঠনিক সম্পাদক কাওচার আহমেদ, অর্থ সম্পাদক-হুমাউন কবির, রাজন মিয়া, ইয়ারুপ মিয়া, হাচান মিয়া, সুফায়েল আহমেদ, আরিয়ান আহমেদ, সজিব আহমেদ, মুহাম্মদ আলি, নেছার আহমেদ, ফয়েজ আহমেদ, সিতার, রিদয়, কিবরিয়া, জায়েফ আহমেদ, নয়ন দেব, সহ আরও অনেকে।

ক্লাবের সভাপতি রিপন মিয়া জানান- বিগত বছরের ন্যায় এ বছরেও ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ মেধা যাচাই পরীক্ষার-২০২৪  অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সৃজনশীলতার লক্ষ্যে ঐ মেধা যাচাই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। আগামীতেও মেধার বিকাশ ঘটাতে এমন উদ্যোগ ক্লাবের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আশাবাদী।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক সহযোগীতা করেন- সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই সোহাগ মিয়াসহ সঙ্গীয় একদল পুলিশ ফোর্স।