• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম


হবিগঞ্জে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

আপডেট টাইম: July 5, 2026 7:26 pm



হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কালো রঙের মাইক্রোবাস তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।

আটক ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া (২৫)। তিনি আহাদ মিয়ার ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।