• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম


হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মাসিক কল্যাণ ও অপরাধ সভা

আপডেট টাইম: October 8, 2025 8:20 pm



হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সদর দফতরে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রিজিয়ন অফিসে ঐ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা হাইওয়ে হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) রখফার সুলতানা খানম, পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে রখফার সুলতানা খানম বলেন- হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে মানুষের হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব হয়। মহাসড়কে কোনো পুলিশ সদস্য যদি চাঁদাবাজি বা নীতি-বহির্ভূত কার্যকলাপে জড়ায়, তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করে সরাসরি জেল হাজতে পাঠানো হবে।

এছাড়াও সভায় হাইওয়ে পুলিশ সিলেটের এই উদ্যোগে প্রতিটি সদস্যকে দায়িত্ব ও সতর্কতার মধ্য দিয়ে নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

সভার একপর্যায়ে প্রধান অতিথিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও হাইওয়ে পুলিশের সফল কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তামাবিলের অফিসার ইন চার্জ হাবিবুর রহমান, জয়কলসের অফিসার ইন চার্জ সুমন কুমার চৌধুরী, শায়েস্তাগঞ্জের অফিসার ইন চার্জ শুভ রঞ্জন চাকমাসহ বিভিন্ন ইউনিটে বদলি হওয়া সদস্যদেরও ক্রেস্ট প্রদান করা হয়েছে।