• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম


২০২৪-২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে কর্মশালা

আপডেট টাইম: October 25, 2024 5:08 pm




আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে জেলা কর্মশালা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর আয়োজনে শহরে একটি হোটেলের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে মো: মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মো: মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, ঢাকা । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সচিব, পরিকল্পনা-২ অধিশাখা, কৃষি মন্ত্রণালয়, ঢাকা । সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিম নগর, সিলেট । স্বাগতিক বক্তব্য রাখেন, শামাছু উদ্দিন আহমদ উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজার।

 

কর্মশালায় কৃষি অঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি উদ্যক্তা ও কৃষান/কৃষাণী উপস্থিত ছিলেন।