

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, মাহিদুর রহমান বলেছেন দীর্ঘদিন পর ফ্যাসিবাদি শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আইনের শাসন ও জবাবদিহিতা না থাকায় দেশে সাড়ে ১৫ বছর একটি অরাজক অবস্থা বিরাজমান ছিলো। একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র নির্বাসিত ছিলো। খুন,গুম,মামলা,হামলা বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন নিপিড়ন ছিলো নিত্যনৈমিত্তিক বিষয়। বড় বড় প্রকল্পের নামে অর্থলুট, বিদেশে টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়েছে। ব্যাংক গুলো প্রায় অচল হয়ে পড়েছে। তারা মুখে বড় বড় কথা বললেও দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগীতার অশ^াস দেয়ার কথা দিয়ে আরও বলেন, খুব শিগগিরই নির্বাচনের দিকে আগাবেন এমনটি প্রত্যাশা দেশের গণতন্ত্রকামী দল ও ছাত্র-জনতার। দীর্ঘদিন দেশের জনগন ভোট দিয়ে তাদের মত প্রকাশ করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে জনগন শতসপুর্ত ভাবে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। তিনি শনিবার ৩০ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া (তৈয়বনগর) সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিসমিল্লাহ ইউ.কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথা বলেন।
