• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট টাইম: December 13, 2024 3:07 pm



মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নতুন ব্রিজ নামক এলাকা থেকে ঐ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার নতুন ব্রিজ নামক এলাকায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি অবস্থান করছে।

তাৎক্ষণিক মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস ও এএসআই সোহাগ মিয়া সহ ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাকুড়িয়া এলাকার মৃত আনফর উল্লার পুত্র ছায়েদ মিয়াকে (৪২) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সত্যতা নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।

তিনি আরও বলেন- পূর্বে আসামি দীর্ঘদিন মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় বসবাসরত ছিলো। এমতাবস্থায় সে পলাতক ছিলো। খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।