• ঢাকা
  •    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম


মৌলভীবাজারে শাহ্ মোস্তফা একাডেমির ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম: December 31, 2024 4:59 pm




মৌলভীবাজারে ইসলামিক সোসাইটি পরিচালিত শাহ্ মোস্তফা একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সাইফুর রহমান স্টেডিয়ামে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সুধি সমাবেশের মাধ্যমে ঐ ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন- মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ।

ইম্পিরিয়াল কলেজ অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান শাহ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাক্তন উপাধ্যক্ষ ফয়েজ আহমদ প্রমুখ।

শেষে ফলাফল ঘোষণার মাধ্যমে বিজয় দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও দেয়ালিকা প্রতিযোগিতা, ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়