

মৌলভীবাজারে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করে।
জানা যায়- সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশ জানতে পারে সদর উপজেলার খলিলপুর ইউপির বাহাদুরপুর এলাকাধীন মুক্তানগর রিসোর্টের সামনে এক পলাতক আসামী অবস্থান করছে। তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে- মাদক মামলায় পলাতক দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির ফতেপুর এলাকার মৃত সুন্দর মিয়ার ছেলে মো. সুয়েব মিয়াকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সুয়েব মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
