• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম


নবীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম: February 20, 2025 10:00 pm



নবীগঞ্জ উপজেলায় দুইদিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পজীপ কর্মকর্তা সাাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, হীরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রকল্প উপস্থাপনে স্কুল পর্যায়ে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ ১ম স্থান অর্জন করে।