

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মৌলভীবাজারের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা অফিস ছেড়ে প্রশাসনিক ভবনের সামনে দাড়িয়ে কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করেন।
জেলা সদরের মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজে অফিসিয়াল কোন কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকেন অধ্যক্ষসহ অন্যান্যরা। এতে প্রশাসনিক কাজে বলেন বিঘ্ন ঘটেছে।
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষকরা শিক্ষাবিদ মিলনায়তনে আলোচনা সভা শেষে ওইদিন কলেজ প্রাঙ্গণে সম্মিলিত ভাবে দাড়িয়ে কর্মবিরতি পালনের জানান দেন। এ সময় উপস্থিত ছিলেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর, সহকারি অধ্যাপক আ. জ. ম হাসান কবির, মনোয়ার হোসেন, মোবারক খান, ফারহানা হামিদ, রিপন কুমার সিংহ, মশিউর রহমান, পিংকু কুমার রায়, প্রভাষক আদম শফিউল্লাহ, শফিকুল ইসলাম, পংকজ রায়, নূরে জান্নাত, সালেহ আহমদ, সরওয়ার জাহান প্রমুখ।
এ দিকে একই শহরের সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামানের নেতৃত্বে কর্মবিরতি পালনে উপস্থিত ছিলেন প্রফেসর পার্থ প্রতিম চক্রবর্তী, বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমানসহ অনেকে। অন্যদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজে কর্মবিরতিপালন করা হয় বলে জানান বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম।
