

স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) হবিগঞ্জে সুপরিচিত নান্দনিক রাসেল হাওর বিলাসে ঐ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মাদ শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন – পত্রিকার স্টাফ রিপোর্টার শাহেনা আক্তার, মো: মোজাম্মেল হক, নুরুজ্জামান রাজু, মো: জাহাঙ্গীর, হাফিজুর রহমান, শাহ আলম, নোমান মিয়া, মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ ইমন আহমেদ, সোহাগ মিয়া, শামসুল হক, চুনারুঘাট প্রতিনিধি মো: ইব্রাহিম, জসীম মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, শফিকুল ইসলাম নাহিদ, বাহুবল প্রতিনিধি জুবায়ের আহমেদ প্রমুখ।
শেষে মাধবপুর উপজেলার প্রতিনিধি শেখ ইমন আহদের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
