• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক আটক

আপডেট টাইম: May 15, 2025 12:04 pm



মৌলভীবাজারের শেরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৮টায় ঐ যুবক নিজে থেকে আত্মসমর্পণ করতে গেলে সেনাবাহিনী তাকে আটক করে।

আটককৃত ঐ যুবক হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার বাসিন্দা ও শেরপুর বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ ও জননী ট্রেডার্সের স্বত্বাধিকারী বিধান ধরের ছেলে বিকাশ ধর দীপ্ত (২৬)।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন জানান- বর্তমানে বিকাশ ধর দীপ্ত তাদের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিকাশ ধর দীপ্ত কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে পরে বিষয়কে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এতে ধর্মপ্রাণ মুসলমানেরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে- গত মঙ্গলবার (১৩ মে) বিকালে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মানববন্ধনের ডাক দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিকাশ ধর দীপ্তকে ১২ ঘণ্টার মধ্যে আটক করা হবে বলে আশ্বস্ত করলে মানববন্ধন কার্যক্রম স্থগিত রাখা হয়।।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে…