

প্রতি মাসের ন্যায় আজ ৪৪ তম বারে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী প্রায় শতাধিক অসহায়, হতদরিদ্র ও আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টায় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ এর নিজ বাসভবনে ঐ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মোঃ মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, কোষাধক্ষ্য সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এনামুল হক আলম, সদস্য মুজাহিদ আহমদ, নাদিম মোহাম্মদ, নেওয়াজ মোহাম্মদ সহ আরও অনেকেই।
