

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক আলাপচারিতায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া-র প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে প্রকাশ করেছেন।
তিশা বলেন,
“এতো সুন্দর ব্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এতো জেনুইন কীভাবে করে, আল্লাহ জানে।”
তিশার মতে, রিপনের কনটেন্টে যেমন হাস্যরসের ছোঁয়া, তেমনি রয়েছে স্বতঃস্ফূর্ত উপস্থাপনা ও প্রাঞ্জলতা।
“এতো সুন্দর ডায়লগ কিভাবে দেয় মানুষ! আর ওনাকে এতো ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না,” — বলেন তিশা।
রিপনের প্রতি নিজের ভালোলাগা বোঝাতে গিয়ে তিশা তুলে ধরেন তার জনপ্রিয় কিছু ডায়লগ:
“লাম্পা একটা ঘুম দিয়া লাইছি”
“গাড়ির মধ্যে হামাইলাম”
“ঘুমতে উডলে একটা রঙ চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না”
“এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম”
তিশার এমন অকপট প্রশংসা প্রমাণ করে, রিপন মিয়ার কনটেন্ট কেবল সাধারণ দর্শকের মনেই নয়, তারকাদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী ভাষাভঙ্গি এবং গভীর বাস্তবতা ও রসবোধ তাকে দর্শকপ্রিয় করে তুলেছে খুব অল্প সময়েই।
রিপনের এই সাফল্য নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতাদের জন্য এক অনুপ্রেরণার নাম, আর তাসনুভার মতো তারকার সরাসরি প্রশংসা নিঃসন্দেহে তাকে আরও সৃষ্টিশীল কাজ করতে উৎসাহ জোগাবে।
