• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম


খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল মৌলভীবাজারে অনুষ্ঠিত

আপডেট টাইম: August 5, 2025 8:52 pm




মৌলভীবাজার, ৫ আগস্ট:
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও গণমিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Oplus_131072

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এবং যৌথভাবে পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম ও শহর শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক, মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমেদ বিলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা লোকমান আহমদ

মৌলভীবাজার-০৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ

মৌলভীবাজার-০২ আসনের সংসদ সদস্যপ্রার্থী সাইফুর রহমান খোকন

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন:

শহর শাখার সভাপতি কাজী মাওলানা হারুনুর রাশীদ

জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল আলী ও মাওলানা আব্দুল হাই

রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার

শহর শাখার সহসভাপতি মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ

সদর উপজেলার সহসভাপতি মাওলানা জুনাইদ আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান

ছাত্র মজলিস জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর

শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী

মৌলভীবাজার সদর দক্ষিণ সভাপতি মাওলানা ইসমাইল আহমদ

সদর উত্তর সভাপতি মুফতি ইব্রাহীম খলিল

শ্রমিক মজলিস জেলা সভাপতি এম এ রহিম নোমানী

শমসেরনগর থানা সভাপতি মাওলানা শাহ লুৎফুর রশীদ

কুলাউড়া উপজেলা সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম

আলোচনা সভায় নেতৃবৃন্দ ১৯৭৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।