

মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে তিন কুখ্যাত চোরকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে তাদেরকে আটক করে ফাঁড়িতে আনা হয়। পরে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আটকৃতরা হলেন- সদর উপজেলার হামরকোনা এলাকার আমজদ মিয়া, একই এলাকার মহসিন মিয়া ও বাদে ফতেপুর এলাকার রুবেল মিয়া।
আটক ও আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- ৩ জনের বিরুদ্ধে চুরির একাদিক মামলা রয়েছে। এছাড়াও তিনি আরও বলেন- শেরপুর ফাঁড়ি এলাকায় এ ধরনের অভিযান চলমান অব্যাহত রয়েছে।
