• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


সাদিপুর নদীতে ইউএনও’র কঠোর নির্দেশ

আপডেট টাইম: October 21, 2025 6:41 pm




ওসমানীনগর উপজেলার সাদিপুর নদীতে বরশি দিয়ে মাছ ধরার জন্য অবৈধভাবে টোকেন বিক্রির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন- এখন থেকে সাদিপুর নদীতে মাছ ধরতে কোনো টোকেনের প্রয়োজন নেই।

সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে “মাছ ধরার টোকেন” তৈরি ও বিক্রি করে সাধারণ জেলেদের কাছ থেকে অর্থ আদায় করছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করে ওইসব অবৈধ টোকেন জব্দ করা হয় এবং পরবর্তীতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও জয়নাল আবেদীন বলেন,বসাদিপুর নদী একটি সরকারি জলাশয়। এখানে সাধারণ জনগণ বরশি দিয়ে অবাধে মাছ ধরতে পারবেন। কেউ টোকেনের নামে অর্থ আদায় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী শুধুমাত্র নিবন্ধিত মৎস্যজীবী সমিতির জন্য টোকেন ইস্যু করা হয়। কিন্তু যারা ব্যক্তিগতভাবে বরশি দিয়ে মাছ ধরেন, তাদের জন্য কোনো অনুমতি বা টোকেনের প্রয়োজন নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি নদীতে মাছ ধরার নামে টোকেন বিক্রি শুরু করলে সাধারণ জেলেরা হয়রানির শিকার হন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়লে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, নদী সবার। প্রশাসনের এই উদ্যোগে বরশি দিয়ে মাছ ধরার স্বাধীনতা ফিরেছে।

উপজেলা প্রশাসন সবাইকে সতর্ক করে জানিয়েছে- ভবিষ্যতে কেউ অবৈধভাবে টোকেন বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।