• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম


ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা সেমিনার

আপডেট টাইম: October 27, 2025 6:49 pm




মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে “পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন” বিষয়ক সেমিনার।

কিশোরী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে অংশ নেয় বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

সেমিনারে মেয়েদের বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে মূল আলোচনা করেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নমিতা রায় চৌধুরী। তিনি কিশোরীদের জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সচেতনতা, সঠিক তথ্য ও নিয়মিত স্বাস্থ্যচর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসাইন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিপন চন্দ্র দাস, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, এসএমসি এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার (সিলেট এরিয়া) মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, এবং শিক্ষকবৃন্দ ফেরদৌসী আক্তার, শেফালি বেগম, লাকি আক্তার ও সুবর্ণা আক্তার।

সেমিনারে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং উপস্থিত সকল ছাত্রীকে এসএমসির স্যানিটারি ন্যাপকিন উপহার হিসেবে প্রদান করা হয়।

এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।